তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৭ জুন) বিকালে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বাদাঘাট বাজারে এ কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদি এ কমিটিতে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ্কে সভাপতি ও দৈনিক মানবজমিন ও সিলেটভিউ প্রতিনিধি এম এ রাজ্জাক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন-রাফি (দৈনিক সংবাদ) সহ-সভাপতি আবুল বাশার (দৈনিক সিলেটের দিনকাল) যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান-মানিক (দৈনিক সিলেট মিরর) সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সাজু (দৈনিক আমার সংবাদ) সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার (দৈনিক লাল সবুজের দেশ) অর্থ সম্পাদক রাহাদ হাসান মুন্না (দৈনিক সোনালি খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল হাসান (দৈনিক বাংলাদেশ মিডিয়া), কমিটির কার্যনিবার্হী সদস্য মো. তানভীর আহমেদ তালুকদার (দৈনিক পর্যবেক্ষণ), সদস্য মো. শফিকুল ইসলাম (দৈনিক স্বাধীন সংবাদ)।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed