মিয়ামিতে ১২ তলা ভবন ধসে নিহত ৪, নিখোঁজ ১৫৯
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ১২তলা ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, এ মর্মান্তিক দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৫৯ জন। তবে জীবিত মানুষদের উদ্ধারের আশা প্রকাশ করছেন শহরটির মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা।
সংবাদ মাধ্যমকে লেভিন-কাভা জানান, উদ্ধারকারী ও তল্লাশি দলগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি পার্কিং গ্যারেজ থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে তারা ধ্বংসাবশেষের নিচে বেঁচে থাকা মানুষের সন্ধান পেয়েছে।
তিনি আরও বলেন, তবে ধ্বংসস্তূপ যেকোনো সময় সরে গিয়ে আরেকটি ধসের আশঙ্কা থাকায় উদ্ধারকাজের এ পদ্ধতি বেশ ধীরে এবং নিয়ম মেনে করা হচ্ছে। ভবন ধসের মুহূর্তে ১৩০টি ইউনিটের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এতে তখন কী সংখ্যক মানুষ ছিল, তা এখনো স্পষ্ট নয়।
গত বৃহস্পতিবার (২৪ জুন) ভোরে দক্ষিণ ফ্লোরিডা শহরের সার্ফসাইডে মিয়ামি বিচের পাশে ভবনটি আকস্মিকভাবে ভেঙে পড়ে। ভবনটি ১৯৮০ সালে নির্মিত হয়েছিল। সেই ভবনটিতে লাতিন আমেরিকান অভিবাসীদের বসবাস ছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed