Main Menu

খাসিয়ামারা নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর গিরিশনগর-পশ্চিম টিলাগাঁও অংশে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৫ জুন) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের খাসিয়ামারা নদীর পশ্চিম তীরে টিলাগাঁও গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘গিরিশনগর-পশ্চিম টিলাগাঁও অংশে সেতু না থাকায় আশপাশের ২০টি গ্রামের মানুষের নদী পারাপারে সীমাহীন ভোগান্তি দীর্ঘদিনের। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো ও বর্ষায় হাত নৌকায় ঝুঁকি নিয়ে পারাপারই ওই এলাকার একমাত্র ভরসা। নদীর পূর্ব তীরে টেংরাটিলা মাধ্যমিক বিদ্যালয়, সমুজ আলী স্কুল এন্ড কলেজ, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজবপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসা, টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। এখানে একটি সেতু নির্মাণ জরুরি হয়ে দাড়িয়েছে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন রহম আলী, সবুজ মিয়া, আব্দুর রহিম, আব্দুল মন্নাফ, আবু সাঈদ, সিদ্দিক মিয়া, আব্দুল রশীদ, গিয়াস উদ্দিন, অহিদ মিয়া, আব্দুল মজিদ, নাজির হোসেন, ইউসুফ আলী প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed