Main Menu

হবিগঞ্জে টেঁটাযুদ্ধে আহত অর্ধশতাধিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে উপজেলার নোয়াখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই গ্রামের ছালেক মিয়ার সাথে একই গ্রামের নজরুল মিয়ার সরকারি জায়গা দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

 

 

Share





Related News

Comments are Closed