সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১২২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে অতিমারী করোনায় মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘন্টায় এ বিভাগের সিলেট জেলায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২২ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের শনিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেটে ৬৪ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৪১ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯২৯ জনে। এরমধ্যে সিলেটে ১৬ হাজার ৪৯১ জন, সুনামগঞ্জে ২৯৩৪ জন, হবিগঞ্জে ২৬৩৩ জন ও মৌলভীবাজারে ২৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেটে ৯ জন এবং ৩ জন মৌলভীবাজার হাসপাতালে ভর্তি হয়েছে। সিলেট বিভাগে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯৯ জন। এর মধ্যে সিলেটে ২৮১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১০ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০ জন। এনিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ১৯১ জন।
সিলেট বিভাগে সবমিলিয়ে করোনায় ৪৬২ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৮ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৪ জনের মৃত্যু হলো।
Related News
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed