রাতে নারিকেল গাছের মাথায় নারী, উদ্ধার করল ফায়ার সার্ভিস
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামে নিজের অজান্তেই নারিকেল গাছের মাথায় উঠে বসেন তহমিনা খাতুন (২২) নামে এক নারী। কিছুক্ষণ পর বিষয়টি পরিবারের লোকজনদের ডাকলে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে নিচে নামিয়ে আনা হয়। তহমিনা খাতুন ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।
মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেশ কুমার সাহা জানান, বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে বেগমপুর গ্রাম থেকে জানানো হয় এক নারী নারিকেল গাছে মাথায় উঠে আর নামতে পারছে না। এমন খবরে ৬ জনের একটি টিম প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে নারিকেল গাছ থেকে নামাতে সক্ষম হয়। নারিকেল গাছটির উচ্চতা আনুমানিক ৫৫ থেকে ৬০ ফুট।
তহমিনা স্বামী হাসান আলী বলেন, রাতে আমি বাজারে চা খেতে যাই। বাজারে যাওয়ার পর আমার বাড়ি থেকে ফোন করে বলা হয় আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। বাজার থেকে বাড়িতে এসে খোঁজাখুজি শুরু করি। কিছুক্ষণ পর নারিকেল গাছের মাথা থেকে আমার স্ত্রী আমার মেয়ের নাম ধরে ডাকছিল। ডাকার শব্দ শুনে লাইট দিয়ে দেখতে পাই গাছের মাথায় বসে আছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আমার স্ত্রীকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, আমার স্ত্রীর ওপর জিনের আছর আছে। অনেক কবিরাজ দেখাইছি, কোনো কাজ হচ্ছে না। এব্যাপারে কিছুই বলতে পারে না তহমিনা খাতুন বলে জানান হাসান আলী।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed