এবার বিনা খরচে মিলবে উইন্ডোজ ১১
প্রযুক্তি ডেস্ক: অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১১ হালনাগাদ করতে পারবেন বলে জানিয়েছে মাইক্রোসফট। আর এর জন্য কোনো খরচেরও প্রয়োজন হবে না।
উইন্ডোজ ১১ ব্যবহারের জন্য প্রয়োজনীয় ন্যূনতম হার্ডওয়্যার থাকলে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। সেজন্য উইন্ডোজ আপডেট অপশন চালু রাখতে হবে।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে বেশ কিছু নতুন সুবিধা থাকছে। ইউজার ইন্টারফেসে বড় পরিবর্তনের পাশাপাশি স্টার্ট মেনু ঢেলে সাজানো হয়েছে। আমাজন অ্যাপ স্টোরের মাধ্যমে উইন্ডোজে এখন অ্যান্ড্রয়েড অ্যাপেও ব্যবহার করা যাবে।
ইউজার ইন্টারফেস কিংবা লুক-এন্ড-ফিল এর বেলাতেও বেশ আকর্ষণীয় করা হয়েছে। বিভিন্ন আইকনগুলোতে চারকোনার পরিবর্তে করা হয়েছে কিছুটা গোলাকৃতির। সিকিউরিটি ফিচারেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন এই ভার্সনে।
উইন্ডোজের অতীত ভার্সনগুলোর মধ্যে ‘উইন্ডোজ-৮’ ভার্সনের নানা রকম সমস্যার কারণে মাইক্রোসফটকে পড়তে হয়েছিল ব্যাপক সমালোচনা ও তোপের মুখে। পরবর্তীতে দ্রুততম সময়ে অভিষেক হয়েছিল উইন্ডোজ-১০ এর। ওই সময় উইন্ডোজ-৮ ব্যবহারকারীদের বিনা খরচে উইন্ডোজ-১০ আপডেট করে দেওয়া হয়েছিল।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed