পঞ্চগড়ে আনসার-ভিডিপির গাছের চারা বিতরণ
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলতি বর্ষা মৌসুমে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় গাছের চারা বিতরণ করেছে আনসার ও ভিডিপি।
জেলার এক হাজার একটি গ্রামের গ্রাম দলপতির হাতে দুইটি করে মোট দুই হাজার চারটি ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকালে পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার গ্রাম দলপতিদের হাতে গাছের চারা তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।
এ সময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমাতুন নেহার, উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলামসহ ইউনিয়ন দলপতিরা উপস্থিত ছিলেন।
এদিকে বোদা উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে উপজেলার ৬০০ জন আনসার ও ভিডিপি সদস্যের মাঝে বনজ ও ফলজ ১৮০০ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বৃক্ষের চারা বিতরণ করেন।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনি, উপজেলা মহিলা প্রশিক্ষিকা উম্মে সফুরা পারভীন, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার নুরুল ইসলাম মুছা ও বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের নির্দেশে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে এসকল বৃক্ষ চারা বিতরণ করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed