সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১১৩ জনের শরীরে। এছাড়া হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আরও ১০৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার (২২ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৪০৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ১৬৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৯৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬০ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ১১৩ জন করোনা আক্রান্ত রোগীর ৫৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৭ জন, হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৮ জন। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের ৬৩ জন সিলেট জেলার, সুনামগঞ্জে ৪ জন, ২ জন হবিগঞ্জে ও ৩৪ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২২ হাজার ৬৫৪ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৩৬৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫০৫ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন রোগী। যাদের ২ জন সিলেট জেলার ও ১ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪৫২জন। এর মধ্যে সিলেট জেলার ৩৭০ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারের ৩৩ জন।
এদিকে সিলেটের চার জেলা মিলে ২৪৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৩৫ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৩ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৪ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed