সুনামগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে মিনিবাস হাওরে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে বাস হাওরে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার (২২ জুন) বেলা ১১টার দিকে আসানমারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর।
তিনি বলেন, মিনিবাসটি সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে একটি মাইক্রোবাসকে পাশ কাটাতে গিয়ে বাসটি রাস্তার পাশে হাওরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। তাছাড়া আরও অন্তত ১০ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জয়কলস ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রেজিয়া বেগম বলেন, ‘বাসটি একটি মাইক্রোবাসকে সাইড দিতে গেলে মাইক্রোবাসের পেছনে ধাক্কা লাগে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যুবক মারা যান।’
নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারসহ ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি কাজী মোক্তাদীর। একইসাথে তারা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed