সিলেটে বিশ্ব ইয়োগা দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: সারা বিশ্বের ন্যায় আজ সোমবার সিলেটে বিশ্ব ইয়োগা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতায় ও একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্টস-এর উদ্যোগে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালিত হয়। নগরীর মির্জাজাঙ্গালে মনিপুরি রাজবাড়ীতে শ্রীশ্রী মহাপ্রভু জিউ-এর মন্দিরে এ উপলক্ষে ইয়োগা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্টস এমকা’র সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত সভায় ইয়োগা সম্পর্কে বক্তব্য রাখেন এমকার সাধারণ সম্পাদক নৃত্য প্রশিক্ষক সান্তনা দেবী। পওে সদস্যরা ইয়োগা প্রদর্শন করেন।
আলোচনাকালে বক্তারা বলেন, মানুষের মন ও শারিরীক সুস্ততার জন্য ইয়োগা একটি বিশেষ ভূমিকা রাখে। নিয়মিত যোগাভ্যাসের ফলে দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় থাকে এবং নিজের কাজের স্কিল বাড়ে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed