সিলেটে তরুণী নিখোঁজ, সকল থানায় বার্তা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিমানবন্দর থানাধীন খাসদবির এলাকা থেকে সাবরিনা সুলতানা রুমি (২২) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় বিমানবন্দর থানায় রবিবার (২০ জুন) রুমির পিতা আব্দুল মান্নান সাধারণ ডায়রি করেছেন। এরপর রুমির সন্ধান পেতে সিলেটের থানাগুলোতে বেতার বার্তা পাঠিয়েছ পুলিশ।
নিখোঁজ রুমি গোয়াইনঘাট থানাধীন বহর গ্রামের আব্দুল মন্নানের মেয়ে। বর্তমানে তারা স্বপরিবারে নগরীর খাসদবির এলাকার উদয়ন ইলাশকান্দি রোডের ৪৭/এ নং বাসায় বসবাস করে আসছেন।
পুলিশ জানায়, গত রবিবার (২০ জুন) বিকাল ৫টার দিকে সুলতানা রুমি হাটাহাটি করার জন্য বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরেননি। তার পরিবারের সদস্য আত্মীয়স্বজনসহ সম্ভাব্য অনেকের বাসা-বাড়িতে খোঁজ করে তার কোন সন্ধান পাননি। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা (হালকা পাতলা গঠন)। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে কালো বোরকা ও হাত-পায়ে কালো মোজা ছিলো।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিমের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, সুলতানা রুমি নামের এক তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। নিখোঁজ তরুণীর সন্ধান পেতে পুলিশ কাজ করে যাচ্ছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed