Main Menu

সিলেটে ভারতীয় বিস্কুটসহ গ্রেফতার ২

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ২৩৭০ পিস বিস্কুটসহ দুই চোরকারবারীকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

ধৃতরা হচ্ছে-চট্টগ্রাামের পাঁচলাইশ থানার বাসিন্দা ছারোয়ার আলম (৪৮) এবং জকিগঞ্জের ব্রাক্ষণগ্রামের দেলোয়ার হোসেন (৩০)।

এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান সার্বিক দিক নির্দেশনায় শাহপরাণ (রহঃ) কর্মরত এসআই/পলাশ কানু সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করার সময় ২০ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতেে এ থানাধীন নগরীর শাহজালাল উপশহরস্থ ই ব্লক পয়েন্টে পাকা রাস্তার উপর ডিউটি করাকালে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশী চালান। এসময় তাদের কাছ থেকে ২৩৭০ পিস ভারতীয় বিস্কুট উদ্ধার করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানায় মামলা (নং-১৯,তারিখ-২০/০৬/২০২১খ্রিঃ) দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed