কমলগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় আটক ৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গত শুক্রবার রাতে আমতৈল বালুঘাট নামক স্থানে রহিমপুর ইউপি সদস্য মাহমুদ আলীকে রাতের আঁধারে দূর্বৃত্তরা কুঁপিয়েছে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
জানা যায়, কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মহাদেবের নেতৃত্বে পুলিশ শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে বড়চেগ গ্রাম থেকে নাজমুল মিয়া ও রুমন আহমদ এবং মৌলভীবাজার সদর থানার দরগা মহল্লা থেকে মোস্তাকিন মিয়াকে আটক করে। রোববার সকালে অটককৃতদেরকে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed