খুলনায় করোনায় একদিনে ২৮ মৃত্যু, শনাক্ত ৭৬৩
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর ১৯৮ জন।
রোববার (২০ জুন) খুলনা বিভাগের স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো করোনার আপডেট সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ২৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে বাগেরহাটে দুজন, চুয়াডাঙ্গায় ৫ জন, যশোরে ৪ জন, ঝিনাইদহে ৪ জন, খুলনায় দুজন, কুষ্টিয়ায় ৭ জন, মাগুরায় একজন, নড়াইলে একজন ও সাতক্ষীরায় ২ জন মারা গেছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও ৭৬৩ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে ৬৮, চুয়াডাঙ্গায় ৬৮ জন, যশোরে ৭৩ জন, ঝিনাইদহে ৯০ জন, খুলনায় ২২৩ জন, কুষ্টিয়ায় ১৬৮ জন, মাগুরায় ৩ জন, মেহেরপুরে ১৯ জন, নড়াইলে ৪৪ জন ও সাতক্ষীরায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে আরও ১৯৮ জন।
এদিকে ২৪ ঘণ্টায় বিভাগের করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে মোট ১২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে বাগেরহাটে পাঁচজন, চুয়াডাঙ্গায় ১১ জন, যশোরে ২৩ জন, ঝিনাইদহে ৩৩ জন, খুলনায় ১৮ জন, কুষ্টিয়ায় ২৩ জন, মাগুরায় ৩ জন, মেহেরপুরে ১০ জন ও নড়াইলে ৩ জন করোনা রোগী ভর্তি হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed