সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১১১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে সিলেটে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এসময়ে সুস্থ হয়েছেন ৩৯ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের রবিবারে বুলেটিনে এ তথ্য জানানো হয়।
নতুন করে কেবল সিলেটে আক্রান্ত হয়েছে ৯০ জন। আর ওসমানী হাসপাতালে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের বাকি তিন জেলায় গত ২৪ ঘন্টায় কারো করোনা শনাক্ত হয়নি। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২১০ জনে। জেলাওয়ারী সিলেটে ১৫ হাজার ৩২১ জন, সুনামগঞ্জে ২৭৮৯ জন, হবিগঞ্জে ২০৯০ জন ও মৌলভীবাজারে ২৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জন সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৭ জন। এর মধ্যে সিলেটে ২২৫ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৬ জন।
সিলেট বিভাগে সবমিলিয়ে অতিমারী করোনায় ৪৪৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৬ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ৩৩ জনের মৃত্যু হলো।
একই সময়ে সুস্থ ৩৯ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৬৬৪ জন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed