সিলেটে ৬৪৫ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৬৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে কোম্পানীগঞ্জ থানার বিলাজুর এলাকার ধরনি বিশ্বাসের ছেলে শৈলেন বিশ্বাস (৩০) ও ইসলামপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. মন্নান মিয়া (৪০)।
বৃহস্পতিবার (১৭ জুন) র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে থানার নানাবুড়া সাইট ধোপাগুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৮ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল এয়ারপোর্ট থানার নানাবুড়া সাইট ধোপাগুল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৬৪৫ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি শৈলেন বিশ্বাস ও মো. মন্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে এয়ারপোর্ট থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed