জামিনে মুক্তি পেলেন নিপুণ রায়
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ আড়াই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
শুক্রবার (১৮ জুন) দুপুর ১টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এর আগে ১৬ই জুন হাইকোর্টে থেকে জামিন পান নিপুণ রায়।
উল্লেখ্য, গত ২৮শে মার্চ হেফাজতের হরতালের দিন রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে নিপুণ রায়কে আটক করে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed