বিশ্বনাথে সরকারি রাস্তার ইট তুলে নেয়ায় অভিযোগ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সরকারি বরাদ্ধকৃত রাস্তার ইট তুলে নিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার দশঘর ই্উনিয়নের চান্দভরাং গ্রামে ঘটেছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য (১৬ জুন) বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের ছাদিকুর রহমান।
তিনি অভিযোগে উল্লেখ করেন, চান্দভরাং গ্রামের পাকা রাস্তা থেকে ছাদিকুর রহমানের বাড়ি পর্যন্ত একটি ইট সলিং রাস্তা রয়েছে। এই রাস্তাটি শফিকুর রহমান চৌধুরী এমপি থাকাবস্থায় পিসিবি কর্তক বরাদ্ধকৃত অর্থের বিনিময়ে ইট সলিং করা হয়েছিল। সেই রাস্তার অনুমান প্রায় ২০০ ইট রাতের কোন এক সমময় তুলে নিয়ে গেছে। ছাদিকুর রহমানের দাবি, তাদের পরিবারের লোকজনের চলাচলে প্রতিবন্ধকরা সৃষ্টির জন্য এমন কাজ করা হয়েছে। জরুরী ভিত্তিতে প্রশাসনের দৃষ্টি গোচর না হলে সরকারি রাস্তার বাকি ইটগুলো চুরি হওয়ার সম্বাবনা রয়েছে।
অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমানকে লিখিত ভাবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চদ্র দাস।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed