সিলেটে গ্রামীন ফোনের সিম বিক্রয়কর্মী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে আলী হোসেন (৩১) নামে গ্রামীন ফোনের এক সিম বিক্রয়কর্মী নিখোঁজ হয়েছেন।
তিনি বুধবার (১৬ জুন) সকাল ১০টায় বাসা থেকে কাজে বেরিয়ে গেলে আর ফিরে আসেননি।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় তার বাবা নগরীর চারাদিঘীরপাড় এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বাদি হয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি নং-১৮২৫/১৬.০৬.২০২১) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, নিখোঁজ আলী হোসেন নগরীর চৌহাট্টা পয়েন্টে গ্রামীন ফোন কোম্পানীর সিম বিক্রয় করে থাকে। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে সে বাসা থেকে কাজে বেরিয়ে যায়। দুপুরে বাসায় ফেরার কথা থাকলেও আর ফিরে আসেনি। দীর্ঘসময় অপেক্ষার পর তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
পরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তার সন্ধান পাওয়া যায়নি।
কেউ তার সন্ধান পেলে তার পিতা আনোয়ার হোসেনের মোবাইল (০১৭৪৬-২৭৪৮৫৪) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed