কমলগঞ্জে শিশু নির্যাতনের ঘটনায় ইমাম আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর এলাকার নছরতপুর জামে মসজিদের এক ইমামকে শিশু নির্যাতনের আভিযোগে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ জুন) সকালে ৭টায় নছরতপুর জামে মসজিদে ১১ বছর বয়সী এক শিশুর সাথে জোর পূর্বক অশালীন আচরণ করেন ইমাম। আটক ইমামকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগকারী দায়ের করা মামলার সুত্রে জানা যায, নছরতপুর জামে মসজিদে প্রতিদিনের মত শিশু-কিশোরদের মক্তবে পাঠদান করান ইমাম। আব্দুস সালামের ১১ বছর বয়সী শিশু মসজিদে পাঠ গ্রহণ করতে যায়। এই সময়ে চুনারুঘাট থানার গোলগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মসজিদের ইমাম শফিকুল ইসলাম (৪২) সকাল সাড়ে ৮টায় অন্য শিক্ষার্থীদের পাঠদান শেষে ছুটি দিয়ে দেন। পরে শিশু মেয়েকে দরকারী কথা আছে বলে মসজিদের পাশে ইমাম সাহেব থাকার রুম হুজরায় নিয়ে গিয়ে জোর পূর্বক শারীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে অশালীন আচরণ করেন।
মেয়েটি বাড়ীতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানালে শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে এএসআই মামুদ আলীর নেতৃত্বে একদল পুলিশ আসামী শফিকুল ইসলামকে কুশালপুর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মসজিদের ইমাম শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি পড়া না পারায় বেত্রাঘাত করেছিলাম। তাই শিশুর পরিবার মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেছেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে দুর্গোৎসবে ২ শতাধিক বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, তা যেন সর্বজনীন সম্প্রীতি ওRead More
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব
সালেহ আহমদ (স’লিপক): নজরুল বর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত জাতীয় সাংস্কৃতিকRead More



Comments are Closed