কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “দারিদ্রমুক্ত একটি সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে প্রায় ৩০০ জন হিন্দু- মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) দুপুরে কুঞ্জবন, শ্রীনাথপুর (মুন্সিবাড়ি), মুন্সিবাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী, সুনীলময় কুমার দাস চৌধুরী, অনিকা দাস চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মুন্সিবাড়ির পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য রয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। তারা জানান, পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, ভূমিহীনদের জমি দান, ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বক্তব্যে স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, তার পিতা ও পূর্বপুরুষদের মতো তিনিও নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রবাসে অবস্থানরত ভাইদের আর্থিক সহযোগিতায় ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে প্রতি বছর ঈদ ও পূজা উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Related News
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ১৪টি বৃহদ আকারেরRead More
কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিতRead More



Comments are Closed