গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষাকে প্রাধান্য দেওয়া বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ভর্তি পরীক্ষা আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত সোমবার কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষাকে প্রাধান্য দেয়া বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের করোনা পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পর্যালোচনা করে পূর্বঘোষিত তারিখ ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ৪ সেপ্টেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.admission-agri.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed