মাদরাসা শিক্ষার্থী নাবিউলকে বাঁচাতে মায়ের আকুতি
বৈশাখী নিউজ ডেস্ক: দিনমজুর পরিবারের একমাত্র সন্তান মাদ্রাসা পড়ুয়া নাবিউল হক (১১) ব্ল্যাড ক্যান্সারে (এপ্লাস্টিক এনিমিয়া) আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
টাকার অভাবে থমকে আছে তার চিকিৎসা। দরিদ্র পিতা মোঃ ওদুদ ও মা নাছু বেগমের একমাত্র ছেলেকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের উপর পাড়ার গোয়াইটুলার একটি মাদরাসার ২য় শ্রেণিতে পড়াশোনা করে নাবিউল। গত রমজান মাসের প্রায় ১৫ দিন পূর্বে হঠাৎ অসুস্থতাবোধ করলে চিকিৎসার জন্য সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ডাক্তারের পরামর্শে বিভিন্ন টেস্ট করালে ধরা পড়ে তার রক্তে ব্লাড ক্যান্সার।
চিকিৎসক জানিয়েছেন, রবিউলকে বাঁচাতে চিকিৎসা বাবৎ প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন। দিনমজুর অসহায় বাবা মোঃ ওদুদ মিয়া ও মা নাছু বেগমের পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। ছেলেকে বাচাঁতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগীতা কামনা করেছেন। রবিউলকে সাহায্য করতে চাইলে তার পিতা মোঃ ওদুদ এর সাথে যোগাযোগ করতে পারেন। তার ফোন ও বিকাশ নম্বর ০১৭৩৫৬১২৩৬৯।
Related News
বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করছে জার্মানি
বৈশাখী নিউজ ডেস্ক: জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতেRead More
আমেরিকার সীমান্তে হাজার হাজার মানুষের ঢল: অভিবাসন নীতি কি বদলাচ্ছে?
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিবর্তনের আশায় আমেরিকার সীমান্তের দিকে ছুটছেন হাজার হাজার অভিবাসী। মেক্সিকোরRead More



Comments are Closed