জগন্নাথপুরে সানজিদা হত্যা, গ্রেফতার চাচার স্বীকারোক্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসাছাত্রী সানজিদাকে (১৬) শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন তার চাচা রবিউল ইসলাম (৪০)। শুক্রবার বেলা ১১টার দিকে র্যাব-৯ সুনামগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এরআগে রবিউলকে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে সিলেট শহর থেকে গ্রেপ্তার করা হয়।
রবিউলের স্বীকারোক্তির বরাত দিয়ে র্যাব জানায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের সয়ফুল ইসলামরা চার ভাই। এর মধ্যে দ্বিতীয় ভাই লুৎফুর রহমান যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি নিঃসন্তান হওয়ায় বড় ভাই সয়ফুল ইসলামের মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী সানজিদা বেগমকে নিজের মেয়ের মতো স্নেহমমতা করে তাদের সংসারের ভরণপোষণের টাকা তার কাছে পাঠাতেন।
বিষয়টি সহ্য করতে পারতেন না ছোট ভাই রবিউল ইসলাম। কিছুদিন আগে এসব বিষয় নিয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও তিন মাসের মেয়েসন্তানকে নিয়ে রবিউল শ্বশুরবাড়ি চলে যান। গত ৮ জুন মঙ্গলবার তিনি একা বাড়ি ফিরে এসে রাতের খাবার খেয়ে ভাতিজি সানজিদার শয়নকক্ষের পাশে ঘুমান। বুধবার ভোররাত চারটার দিকে সানজিদার কক্ষে ঢুকে তাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে মুখে একটি বালিশ রেখে পালিয়ে যান।
র্যাবের জিজ্ঞাসাবাদে রবিউল জানান, ভাইয়ের মেয়ে সানজিদাকে হত্যা না করলে তার নিজের মেয়ে লন্ডনপ্রবাসী ভাইয়ের স্নেহমমতা থেকে বঞ্চিত হবে, এই চিন্তা থেকে তাকে হত্যা করেন তিনি।
র্যাবের জিজ্ঞাসাবাদে রবিউল আরও জানান, লন্ডনপ্রবাসী ভাই লুৎফুর রহমান তার ভাইয়ের মেয়ে সানজিদাকে খুব স্নেহমমতা করতেন। তাকে হত্যা না করলে তার নিজের মেয়ে লন্ডনপ্রবাসী ভাইয়ের স্নেহমমতা থেকে বঞ্চিত হবে, এই চিন্তা থেকে তাকে হত্যা করেন তিনি।
জগন্নাথপুর থানার ওসি তদন্ত মুসলেহ উদ্দিন বলেন, মাদ্রাসাছাত্রী কিশোরীকে হত্যার ঘটনায় তার বড় ভাই আম্মাদ আহমেদ (২৫) বাদী হয়ে বৃহস্পতিবার চাচা রবিউল ইসলাম ও চাচি সুহি আক্তারকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed