খালেদার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা
বৈশাখী নিউজ ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১১ জুন) বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আর এখানে যারা আছেন তারা বাংলাদেশের বড় মাপের বিশেষজ্ঞ। তাদের সর্বশেষ যে বক্তব্যে, খালেদা জিয়ার করোনা যে প্যারামিটারগুলো আছে, সেগুলো মোটামুটি ভালো। সেখান থেকে উনি ভালো আছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার যে সমস্যাগুলো উদ্বেগজনক, সেটা হচ্ছে, হার্ট ও কিডনির সমস্যা। এটা নিয়ে তারা (চিকিৎসক) উদ্বিগ্ন আছেন। তারা মনে করছেন, বাংলাদেশে যেগুলো আছে, এটা যথেষ্ট নয়। আমরা বারবার বলেছি, তার বয়স ও অসুখগুলো নিয়ে আরো অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার।
আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তাহলে সেটা আদালত করেছে। কারণ কোন আইন ও মামলায় কোনভাবেই তার সাজা হতে পারে না।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed