ছাতক পৌরসভার সাড়ে ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নতুন কোন করারোপ ছাড়াই ছাতক পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের সাড়ে ৪৭ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (১১জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন তহবিলে মোট আয় দেখানো হয়েছে ৪৭ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা, ব্যয় দেখানো হয়েছে ৪৭ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার টাকা।
বাজেটে বিভিন্ন আয়ের খাতের মধ্যে বিভিন্ন কর থেকে ১০ কোটি ৪০ লাখ ৫ হাজার, ট্রেড লাইসেন্স থেকে ৩৩ লাখ টাকা, লাটিং থেকে ৩০ লাখ ৮৮ হাজার, কনজারভেন্সি থেকে ৭২ লাখ ৫ হাজার, রিক্মা-ইবাইক থেকে ৩ লাখ, হাট-বাজার, বাসস্ট্যান্ড-সিএনজি স্ট্যান্ড ইজারা থেকে ৩৫ লাখ, ট্রেড লাইসেন্স থেকে ৩৩ লাখ, ট্রলার-খেয়াঘাট ইজারা থেকে ৪৮ লাখ টাকা আয় দেখানো হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ব্যয়ের খাত দেখানো হয়েছে পৌরসভার মেয়র-কাউন্সিলরদের বেতন-ভাতা ২৫ লাখ, কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ১ কোটি ৫৫ লাখ, আনুতোষিক ও বিধিখরচ ৭ লাখ, ৫০ হাজার পৌরসভা পরিচালিত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ২৫ লাখ, সুইপার ও পরিচ্ছন্ন কর্মীদের বেতন ১০ লাখ, বিদ্যুৎ বিল ১৫ লাখ, বিজ্ঞাপন ও প্রচার ৩ লাখ, জিএপি ১০ লাখ, পিআরএপি ২৪ লাখ, রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসেবে স্থানান্তর ৫৫ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার। এ ছাড়া প্রস্তাবিত বাজেটে আরো বিভিন্ন খাতে আয়-ব্যয় দেখানো হয়েছে।
পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসচিব মোহাম্মদ খান মোহাম্মদ ফারাভীর পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ব্যবসায়ী হাজী আবুল হায়াত, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর জসিম উদ্দিন সুমেন, কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, রশিদ আহমদ খছরু, শফিকুল ইসলাম, হাজী ছালেক মিয়া, মহিলা কাউন্সেলর তাসলিমা জান্নাত কাকলী, রত্না রানী কর, নূরেছা বেগম, সাবেক পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, মাসুক মিয়া, ব্যবসায়ী সামছুল ইসলাম, নারী নেত্রী শিখা রানী দে, সূর্য্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, আওয়ামীলগি নেতা মকবুল আলী, ব্যবসায়ী ছালিক মিয়া চৌধুরী রুকন প্রমুখ। বাজেট সভায় ব্যবসায়ী, সাংবাদিক, পৌর কর্মকর্তা-কর্মচারীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
Related News
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতবাড়িRead More



Comments are Closed