সিলেটে র্যাবের অভিযানে ১২৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর ও সিলেটের গোয়াইনঘাটে র্যাবের পৃথক অভিযানে বুধবার ১২৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হাবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এসময় রিয়াজ নগর গ্রাম থেকে ৫৫০ পিস ইয়াবা জব্দসহ মাদক কারবারি মো. জয়নালকে (২৩) গ্রেপ্তার করা হয়।
অপরদিকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার গোয়াইনঘাট থানার তুরুবাগ এলাকায় অভিযান চালায়। এসময় ৭৩৫ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি জগেশ চন্দ্র দাশকে (৬৫) গ্রেপ্তার করা হয়।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed