Main Menu

সিলেটে আরও ৯৪ জনের করোনা শনাক্ত, সুস্থ ৫৬

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে সুস্থ হয়েছেন ৫৬ জন। তবে এসময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (১১ জুন) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী নতুন শনাক্ত ৯৪ জনের মধ্যে ওসমানী হাসপাতালে ১৬ জন, সিলেট জেলার ৬০ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলায় ১৩ জন । এ নিয়ে এ বিভাগে ২৩ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হলো।

গত ২৪ ঘন্টায় সুস্থ ৫৬ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৮০ জন।

এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৩ জন। এর মধ্যে সিলেটে ২০৮ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে রয়েছেন ১৯ জন।

করোনায় সবমিলিয়ে মারা যাওয়া ৪২৮ জনের মধ্যে সিলেটে ৩৪৯ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ৩১ জন।

Share





Related News

Comments are Closed