সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৪২৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছে ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৬৭ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী এ বিভাগে নতুন করে আরো ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৭ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বিভাগে ২৩ হাজার ৩৯৫ জনের করোনা শনাক্ত হলো।
গত ২৪ ঘন্টায় সুস্থ ৬৭ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৯২৪ জন।
২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সিলেটের ১০জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৫ জন। এর মধ্যে সিলেটে ২১০ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে রয়েছেন ১৯ জন।
করোনায় সবমিলিয়ে মারা যাওয়া ৪২৮ জনের মধ্যে সিলেটে ৩৪৯ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারে ৩০ জন মারা গেছেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed