সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন সার্ভে করবে শাবি’র সিইই বিভাগ
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহস্পতিবার থেকে সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন সার্ভে করবে শাবিপ্রবি’র সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিরিয়ারিং (সিইই) বিভাগ। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
ঝুঁকিপূর্ণ ভবন ছাড়াও সিলেট নগরীর সব ভবন সার্ভে করবে সিইই বিভাগ। বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের সাথে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার (৯ জুন) বিকেলে শাবি’র প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স কক্ষে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা হয়।
উপাচার্য বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা করে করা হবে। সিসিকের সঙ্গে আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষর করব।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহের মধ্যে সিলেট ও শাবিপ্রবির বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে এমওআই চুক্তিতে স্বাক্ষর করব।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed