ফেঞ্চুগঞ্জে ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহনন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে রিনা পাল (৫০) নামে এক মহিলা আত্মহনন করেছেন। নিহত রিনা পালের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামে।
মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যে ৬টার দিকে মাইজগাঁও রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ আত্মহত্যার একটি চিরকুট উদ্ধার করেছে বলে জানিয়েছে একটি সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশন থেকে ছাড়ামাত্র চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রিনা পাল। ট্রেনে তার ডান পা কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো: সাফায়েত হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। জিআরপি পুলিশের একটি টিম তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি জিআরপি পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed