মাধবপুরে প্রেমিক ঘরে না তুলায় প্রেমিকার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রেমিক ঘরে না তুলায় প্রেমিকা সালমা বেগম (৩২) বিষপান করে আত্মহত্যা করেছেন।
বুধবার (৯ জুন) দুপুরে পুলিশ ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ জানান, রসুলপুর গ্রামের আব্দুল আহাদ মিয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সোনামুড়া গ্রামের সালমা বেগম নামে এক নারীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ৮ জুন মঙ্গলবার সালমা বেগম রসুলপুর গ্রামের আব্দুল আহাদের বাড়িতে এসে তাকে ঘরে তুলে নিতে চাপ সৃষ্টি করে। আব্দুল আহাদ রাজি না হওয়ায় সালমা বেগম পুকুর পাড়ে বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সালমার মা জাহানারা বেগম জানান, গত ৩ মাস আগে সালমা ওমান থেকে দেশে আসে। ১৪ দিন আগে আব্দুল আহাদের সঙ্গে সালমার বিয়ে হয়। মঙ্গলবার সালমা আব্দুল আহাদের বাড়িতে যায়। রাতে খবর পাই সালমা মারা গেছে। সালমার মার দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed