তরুণীকে চা বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় এক তরুণীকে চা বাগানে বেড়াতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এই ধর্ষণ মামলার প্রধান আসামি অটোরিকশাচালক সজল মালাকারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম ভূঁইয়া জানান, গত ৭ জুন সোমবার স্কুল থেকে অ্যাসাইনমেন্ট আনতে যাচ্ছিলেন ওই তরুণী। পথে একটি সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে তাকে ফুঁসলিয়ে কুলাউড়ায় নিয়ে যান ২৪ বছর বয়সী সজল।
সেখানকার একটি বাগানে সহযোগীদের নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে তাকে এক সহযোগীর বাসায় নিয়ে যান অটোরিকশা চালক সজল। পরে সেই বাসা থেকে মেয়েটিকে নিয়ে একটি বাড়িতে যান তারা। সেখান থেকে রাতে তাকে বাড়ির পাশে নামিয়ে দিয়ে তারা চলে যান।
এসআই মাসুদ জানান, মেয়েটি কারও নাম জানত না। তবে দেখলে চিনতে পারবেন বলেছিলেন। পরে মেয়েটির কথামতো অটোরিকশা স্ট্যান্ডে যাওয়া হয়। সেখানে মেয়েটি সজলকে শনাক্ত করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সজল তার সহযোগীদের নাম বলে দেন।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ৮ জুন মঙ্গলবার দুপুরে সজলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাকি দুই আসামি তুহিন মিয়া ও আরফান আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়। তিনি আরও জানান, চিকিৎসার জন্য মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed