Main Menu

বিশ্বনাথে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে সিলেটের ডিসি

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম বিশ্বনাথের দশঘর ইউনিয়নের জীবনপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে তিনি প্রকল্পটি পরিদর্শন করেন। এর আগে-পরে বিশ্বনাথ সরকারি কলেজ, দশঘর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও দশঘর ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন কান্তি রায়, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, প্যানেল চেয়ারম্যান-১ পাবেল সামাদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed