বিশ্বনাথে নিউলাইফ মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু
বিশ্বনাথ প্রতিনিধি: চিকিৎসা সেবায় ইউকে’র স্টাইলে জিপি সিস্টেম চালু হলো সিলেটের বিশ্বনাথে। মঙ্গলবার পুরান বাজারের জগন্নাথপুর রোডে হোসাইন কমপ্লেক্সের ২য় তলায় এই সেবা নিয়ে নিউলাইফ মেডিকেল সার্ভিস নামের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
এছাড়া উদ্বোধন উপলক্ষে মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে রোগি দেখছেন ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা।
এরআগে ৭ জুন সোমবার সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিক ও সূধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিউলাইফ মেডিকেল সার্ভিসের প্রধান কামাল আহমদ মাছুম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডায়বেটিস বিশেষজ্ঞ ও ঢাকাকাস্টের চিকিৎসক প্রফেসর ডা. মো. মুনতাসির ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকাকাস্টের চিকিৎসক ডা. ফারহিল। সভায় প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মিজানুর রহমান ও প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ডা. নিশাত রহমান।
তারা বলেন, নিউলাইফ মেডিকেল সার্ভিসে প্রতিদিন একজন গাইনী বিশেষজ্ঞ নারী ডাক্তার ও মেডিসিন বিশেষজ্ঞ পুরুষ ডাক্তার নিয়মিত রোগি দেখবেন। এছাড়া জটিল রোগিদের জন্য অনলাইনের মাধ্যমে রোগি দেখবেন ঢাকার বিশেষজ্ঞরা।
রোগিদের প্রয়োজনবোধে প্রতি সপ্তাহে এই প্রতিষ্ঠানে ঢাকার বিশেষজ্ঞরা এসে রোগি দেখবেন। পাশাপাশি ইউকে’র জিপি সিস্টেমের মতো বিশ্বনাথের সকল রোগিরা রেজিস্টেশন করে চিকিৎসা সেবা মোবাইল ফোন বা অনলাইনে পাবেন।
তারা বলেন, এখন ঘরে বসে ঢাকার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া যাবে এবং প্রয়োজনে অভিজ্ঞদের চিকিৎসাসেবাও পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের ডাইরেক্টর নুর ইসলাম খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ডাইরেক্টর সাইদুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, সাংবাদিক নুর উদ্দিন, মো. আবুল কাশেম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে একদিনে কেড়ে নিল ৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮Read More



Comments are Closed