পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৮
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬৪ জন। সোমবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
সুক্কুর সিটি পুলিশের উপ-প্রধান ফিদা মাসতোই জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথমে মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পরে। তখন স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি এসে এটিকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। জানান ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ।
তিনি আরো জানান, নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ।
ট্রেনের লাইনচ্যুত হওয়া এবং দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে এখনো জানা সম্ভব হয়নি।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা বেড়েই চলেছে। স্থানীয় মিডিয়ার তথ্যমতে, ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৫০ জন নিহত হয়েছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed