সিলেটে করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ৫১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫১ জন। যার মধ্যে ১৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭১ জন।
সোমবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫১ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারে ১৭ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৩ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৫১ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২১০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৪৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৫২৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭৩ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এরমধ্যে ৬৪ জন সিলেটের বাসিন্দা। এছাড়া হবিগঞ্জে ৪ জন, সুনামগঞ্জে ১ জন, মৌলভীবাজারে আরও ২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৭১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৫৫৯ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৩৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৮০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪৩ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮৪ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে আরও ২৫ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৪ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩৪৬ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।
Related News
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতবাড়িRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed