বালুচরে জুয়ার আসর থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নারী-পুরুষ একসঙ্গে বসে খেলছিলেন জুয়া। কিন্তু পুলিশের ঝটিকা অভিযানে পাকড়াও হতে হয় ১ নারী ও ৫ পুরুষকে। তবে আসর থেকে পালিয়ে যান আরও কয়েকজন জুয়াড়ি।
নগরীর বালুচর থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে শাহপরান (রহ.) থানার উত্তর বালুচর আল ইসলাহ ছড়ারপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মো. সাগর (২৫), মো. শফিক (৩৩), মো. সবুর (৬০), ফুলেছা বেগম (৩৮), আনোয়ার হোসেন (২৮) ও আবুল বশর (৫৫)।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি.এম আশরাফ উল্লাহ তাহের এক বিজ্ঞপ্তিতে জানান, শাহপরান থানাধীন উত্তর বালুচর আল ইসলাহ ছড়ারপাড় এলাকা থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ঝান্ডু-মন্ডু জুয়া খেলার সামগ্রী ও নগদ ১ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানকালে তাদের সাথে থাকা আরো ৪/৫ জন জুয়াড়ি পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed