দোয়ারাবাজারে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সুনালী চেলা নদীতে ঘটনাটি ঘটে।
বজ্রপাতে মৃত ইলিয়াস আলী (২৮) সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলীখাল গ্রামের নুরুল ইসলামের পুত্র।
সকাল ৭ টার দিকে বাল্কহেড নৌকা নিয়ে বালু উত্তোলন করার জন্য সুনালীচেলা নদীতে আসলে হঠাৎ বজ্রপাত হয়। এসময় বজ্রপাতের আঘাতে সে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে দিনভর ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়েও তার লাশ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি।
এব্যাপারে দোয়ারাবাজার থানার এসআই মাহমুদুল হাসান জানান, বজ্রপাতে কোম্পানিগঞ্জ এলাকার ইলিয়াস নামের একজনের মৃত্যু হয়েছে। তার সাথে থাকা আরো দুইজন আহত হয়েছেন। আমরা সহ ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় চলতি নদী থেকে লাশ উদ্ধারের জন্য দিনভর চেষ্টা চালিয়ে লাশ পাওয়া যায়নি।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed