সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরও ৩ জনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের।
সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময়ে সুস্থ হয়েছেন ৫০ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন।
নতুন শনাক্তদের মধ্যে ১৬ জন ওসমানী হাসপাতালে, ৪৫ জন সিলেট জেলায়, ৪ জন সুনামগঞ্জে, ৪ জন হবিগঞ্জে ও ৫ জন মৌলভীবাজারের।
এ নিয়ে এ বিভাগে ২২ হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হলো। গত ২৪ ঘন্টায় সুস্থ ৫০ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৫১৭ জন।
হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়াদের মধ্যে সিলেটে ১১ জন ও মৌলভীবাজারে ১৭ জন। এ নিয়ে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৫ জন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed