সিলেটে সাংবাদিক লিটনের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গঙ্গানগর চক গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক নিজামুল হক লিটনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাতে নিজ বসতকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার জানায়।
শুক্রবার (৪ জুন) সকালে মোগলাবাজার থানা পুলিশ লিটনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। লিটনের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন লিটনের ভাগ্নে জাহেদ আহমদ। তিনি বলেন, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে যাই। রাত ৩টার দিকে আমাদের নানার চিৎকার শুনে সবাই ঘর থেকে বের হয়ে দেখি মামার লাশ ঝুলে আছে। এসময় পরিবারের দুজন ওড়না কেটে লাশটি নীচে নামান।
সংবাদ কর্মী লিটন দৈনিক খোলা কাগজের দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি ছাড়াও অনলাইন নিউজ পোর্টাল সিলেট বার্তা ২৪ ডটকমের নিজস্ব প্রতিবেদক ছিলেন।
এ ব্যাপারে মোগলাবাজার থানার এসআই শিপু কুমার জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে সাংবাদিক লিটন আত্মহত্যা করেছেন। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed