ওসমানীনগরে বজ্রপাতে রাখালের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে জুবের আহমদ (১৮) নামের এক রাখালের মৃত্যু হয়েছে। বজ্রপাতে অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মুক্তারপুর হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ও আহত দুজন একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্থানীয় বড় হাজীরপুর গ্রামের রেজন মিয়ার ছেলে জুবের আহমদ (১৮) মুক্তারপুর হাওর থেকে গরু নিয়ে ফেরার পথে আকষ্মিক বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলেই তার গরুটি মারা যায়।
একই সময়ে হাওরে মাছ ধরতে থাকা শরিফ মিয়ার ছেলে আলতাব মিয়া (৪২)ও বজ্রপাতে আহত হন। খবর পেয়ে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে জুবের মিয়াকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে জুবের মিয়াকে মৃত ঘোষণা করা হয়। আলতাব মিয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed