জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু হাবিব মিয়া (৩) উপজেলার জাফলং আমস্বপ্ন গ্রামের মোস্তাক আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুন) সকালে বাড়ির উঠানে খেলা করছিল হাবিব মিয়া। খেলার কোন এক সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে সে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে ডোবাতে শিশু হাবিবকে দেখতে পেয়ে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু হাবিবের মৃত দেহের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed