ইউটিউব দেখে বানিয়ে ফেলুন মোটরসাইকেল!
প্রযুক্তি ডেস্ক: প্রতিদিনের ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় প্রোজেক্ট সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে চাইলেই শেখা যায়। কিন্তু তাই বলে বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরি! হ্যাঁ, এমনই একটি টিউটোরিয়াল পাবেন অনলাইনে। শেখার খরচ, মাত্র ৭২৪ টাকা।
ইন্টারনেটের দৌলতে এখন বেশিরভাগ জিনিসই সহজেই শেখা যায়। টেসলার কর্ণধার ইলন মাস্কের কথায়, ‘কলেজ সামাজিক আচার-আচরণের জন্য। কিন্তু কিছু শিখতে চাইলেই এখন ইন্টারনেট আর বই-ই যথেষ্ট।’
আপনার যদি ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিতে আগ্রহ থাকে, তবে এই টিউটোরিয়াল আপনার জন্য আদর্শ। আর ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী হলে তো কথাই নেই।
টেক উত্সাহী জেমস বিগার ইউটিউবে এই টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছেন। আর তাতেই বৈদ্যুতিক বাইক তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি বর্ণনা করা আছে। এ ধরনের প্রোজেক্টে কম্পিউটার এইডেড ডিজাইনের ফাইলগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এই ফাইলের মাধ্যমেই বাইকটি তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিশদে তথ্যাদি মিলবে। ক্যাড ফাইল এবং ভিডিও টিউটোরিয়ালের সাহায্যেই তৈরি করে ফেলা যাবে বৈদ্যুতিক মোটরসাইকেল।
ব্যাটারিচালিত মোটরসাইকেল তৈরির ক্যাড ফাইলটি Renewable System Technology নামক একটি ওয়েবসাইটে পাওয়া যাবে। দাম মাত্র ১০ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৪৭ টাকা। ইউটিউবের ভিডিওটির গাইড মেনেই স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে হবে এই ক্যাড।
ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া তথ্য অনুযায়ী, এই বাইকটির ওজন দাঁড়াবে ৯১ কিলোগ্রাম। টপ স্পিড ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। বাইকটি এক চার্জেই ১৫০ কিলোমিটার পর্যন্ত চলবে। এটিতে 72V ক্ষমতাসম্পন্ন ব্রাশহীন গিয়ারলেস বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed