ঢাবিতে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
মঙ্গলবার (১ জুন) বিকেল ৫টার দিকে নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে বের হওয়া মিছিল মিরাবাজারে গিয়ে শেষ হয়। পরে মিরাবাজারে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনা খুবই নিন্দাজনক। অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, এমন ঘটনার পূণরাবৃত্তি হলে ছাত্রদল দাতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমদ মান্না, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ করিম অভি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য কাজী মিজানুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফজলে রাব্বী রিমন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মিজান উদ্দিন ও মিনহাজ উদ্দিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমরান, এনাম আহমদ, রাহাত আহমদ, সামসুজ্জামান লিমন, অপু চৌধুরী, জাহাঙ্গীর আলম, এনাম, বাবু, রাসেল আহমদ, সাজু, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কাইয়ূম, মোস্তফা নিয়াজ, আল আমিন, জুবায়ের আলম ইমন, আব্দুল আলী, পলাশ আহমদ, তায়েফ আহমদ প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed