Main Menu

সিলেটে করোনায় ১জনের মৃত্যুর দিনে শনাক্ত ১০১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে গত ১৫ মাসে সিলেট বিভাগে করোনায় ৪০৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগের অন্য জেলার চেয়ে করোনায় সবচেয়ে বেশী প্রাণহানী হয়েছে সিলেট জেলায়। এ পর্যন্ত সিলেট জেলায় করোনায় মৃত্য হয়েছে ৩২৮ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০১ জন। যার মধ্যে ৫৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬০ জন।

সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১০১ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৭ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ১৮ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৯ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ১০১ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬১২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮০১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮১৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৯৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৯৪ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। এর মধ্যে ৫৯ জন সিলেট জেলার ও ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ২৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১১৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৩১ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৩ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে আরও ৫ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এরা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৬ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩২৮ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed