সিলেটে রাতে ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণ, ধর্ষক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ধর্ষণের সময় হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৯ মে) ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক যুবক ইমরান আহমদ (২৫) সিলেটের জালালাবাদ থানাধীন উত্তর হাটখোলা গ্রামের মৃত হানিফ উল্লাহর ছেলে।
গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ধর্ষিতার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে জালালাবাদ থানাধীন এক নারীর বাসায় ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার ও ধর্ষককে আটক করে জালালাবাদ থানায় নিয়ে আসেন। পরে ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ইমরানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed