সাংবাদিক দেবুর কাকার হত্যাকান্ডে জেলা প্রেসক্লাবের উদ্বেগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক বণিক বার্তার সিলেটের ব্যুরো প্রধান দেবাশীষ দেবুর কাকা ধীরাজ পালের হত্যাকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেমক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (২৯ মে) সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এই হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed