দেশে ছড়াচ্ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট, শনাক্ত ১৩
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে স্থানীয়ভাবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর প্রমাণ মিলেছে। দেশে অধিক সংক্রমিত বিভিন্ন জেলার বাসিন্দাদের নমুনা পরীক্ষা ও আক্রান্তদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দেশে নতুন করে ভারতীয় ভ্যারিয়েন্টে শনাক্ত ১৩ জনের মধ্যে ৭ জনই চাঁপাইনবাবগঞ্জের। এই ১৩ জনের মধ্যে ৫ জন সম্প্রতি ভারত সফর করেন। বাকি ৮ জন সে দেশে না গিয়েও এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রেরিত বিজ্ঞপ্তি অনুযায়ী এ তথ্য জানা গেছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের যে ৭ জনের দেহে এ ধরনটি শনাক্ত হয়েছে, তাদের ভারত ভ্রমণের ইতিহাস নেই বলে জানা গেছে। গত ৮ মে দেশে দু’জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়। যারা উভয়ই ভারত থেকে দেশে ফেরেন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৩ জনের দেহে নতুন এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভারতের পাশাপাশি বাংলাদেশে এ পর্যন্ত যুক্তরাজ্য, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের করোনা শনাক্ত হয়েছে।
চাপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, কড়া লকডাউনের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস শনাক্তের মাত্রা বেড়েই চলেছে। করোনা পরিস্থিতির অবনতির জন্য চাঁপাইনবাবগঞ্জে দেয়া বিশেষ লকডাউনে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন। এতে করে এ বিশেষ লকডাউন সফলভাবে সম্পন্ন করলে জেলায় করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে।
Related News
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More



Comments are Closed